সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করেছে করেছে শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে।
রোববার (১০ আগস্ট) বেলা ১১টা থেকে মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। এ সময় ঢাকা-উত্তরবঙ্গের যান চলাচল বন্ধ হয়ে দু'পাশে যানজটের সৃষ্টি হয়। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও সচেতন মানুষ।
এ সময় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় পড়াশোনার সঠিক মান না পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেয়ার কথা জানান তারা।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি