সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা
বাংলাপ্রেস ডেস্ক: মহান বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে মাসব্যাপী দলীয় ও রাষ্ট্রীয় কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, ডিসেম্বরজুড়ে বিজয়ের মাস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি।
রিজভী বলেন, আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে বিএনপি। পাশাপাশি ‘গণতন্ত্রের মা’ হিসেবে অভিহিত নেত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষেও যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালন করা হবে।
এছাড়া দীর্ঘ সংগ্রাম ও নির্বাসন শেষে দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বরও সম্মিলিতভাবে কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ
সঙ্গীত একাডেমি