ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ২৪ ঘণ্টায় ৪৭৪ জন গ্রেফতার ও ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
তাদের মধ্যে রমনা বিভাগ ৪০, লালবাগ বিভাগ ৫০, ওয়ারী বিভাগ ৫২, মতিঝিল বিভাগ ৪৭, তেজগাঁও বিভাগ ৬৩, মিরপুর বিভাগ ১০৩, গুলশান বিভাগ ৪৮, উত্তরা বিভাগ ৫৩ ও গোয়েন্দা বিভাগ ১৮ জনকে গ্রেফতার করে।
অভিযানকালে দুটি হাত বোমা, আটটি ছুরি, দুইটি চাপাতি, একটি রাম দা, একটি অটোরিকশা, ১১১টি মোবাইল, ৫ হাজার ৭২০ পিস ইয়াবা, ৩৩ কেজি ২ গ্রাম গাঁজা, পাচ বোতল দেশি মদ, ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ
সঙ্গীত একাডেমি