সিরাজ-বুমরাহর বোলিং নৈপুণ্যে ভারতের জয়
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক :মোহাম্মদ সিরাজ ও জসপ্রিত বুমরাহর গতিরময় বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা সফরে হোয়াইটওয়াশ এড়াল ভারত। সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৩২ রানের ব্যবধানে হেরে যায় ভারত।
প্রথম টেস্টে হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়ে যায় বিরাট কোহলি-রোহিত শর্মারা। তবে কেপটাউন টেস্টে মোহাম্মদ সিরাজ ও জসপ্রিত বুমরাহর বিধ্বংসী বোলিংয়ে সাত উইকেটের জয় পায় ভারত।
শেষ টেস্টে জিতে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে ভারত। যৌথভাবে সিরিজ সেরা হয়েছেন ভারতের জসপ্রিত বুমরাহ ও দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ডিন এলগার।
কেপ টাউন টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৫৫ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে ৬ সর্বোচ্চ উইকেট নেন মোহাম্মদ সিরাজ।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৫৩ রান করা ভারত, এরপর শূন্য রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রানেই ইনিংস গুটায়। দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও নান্দ্রে বার্গার তিনটি করে উইকেট শিকার করেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে এইডেন মার্করামের ১০৬ রানের পরও ১৭৬ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে ৬ উইকেট নেন জসপ্রিত বুমরাহ।
৭৯ রানের সহজ টার্গেট তাড়ায় মাত্র ওভারে ১২ ওভারে সাত উইকেটের জয় নিশ্চিত করে ভারত। দলের জয়ে দুই ইনিংসে দারুণ বোলিং করে সাত উইকেট শিকার করে ম্যাচ সেরা হন মোহাম্মদ সিরাজ।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি