৬ মে ২০২৬

সিনিয়র সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সিনিয়র সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী আর নেই
বাংলাপ্রেস ঢাকা: জাতীয় বার্তা সংস্থা বাসস’র সাবেক বার্তা সম্পাদক সিনিয়র সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী আর নেই। যকৃতের অসুস্থতাজনিত কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ রাত সাড়ে ৮টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কামরুল ইসলাম চৌধুরীর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। দৈনিক সংবাদের মাধ্যমে তিনি সাংবাদিকতা শুরু করেন। অর্থনৈতিক বিষয়ক সাংবাদিকতায় তিনি বেশ সুনাম অর্জন করেন। পরে তিনি দেশের অন্যতম প্রধান পরিবেশ সাংবাদিক হিসেবে আবির্ভূত হন। জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন। তিনি গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) থেকে অবসরে যান। নোয়াখালীর সুনাইমুরি উপজেলার আইচাপাড়া গ্রামে তাকে দাফন করা হবে বলে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি