সিঙ্গাপুরে প্রবাসীদের উদ্যোগে রক্তদান কর্মসূচি
বাংলাপ্রেস ডেস্ক: বিজয় দিবস উপলক্ষে সিঙ্গাপুর প্রবাসীদের উদ্যোগে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রোববার ১৪ ডিসেম্বর সারা দিনব্যাপী সিঙ্গাপুর শহরের অট্রাম পার্কের হেলথ সায়েন্স অথরিটিতে অবস্থিত ব্লাড ব্যাংকে চলে এ আয়োজন।
অনেক প্রবাসী ভাইয়েরা এই রক্তদান কর্মসূচিতে রক্ত দিতে পেরে নিজেদের গর্বের ও আনন্দের কথা জানিয়েছেন।
আয়োজকরা জানান, এ রক্তদান কর্মসূচি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ এবং জুলাই আন্দোলনের সকল শহীদদের স্মরণ করে উৎসর্গ করা হয়েছে।
এছাড়াও এ আয়োজনে অংশগ্রহণকারী রক্তদাতা ও আয়োজকরা জানান, আজকের উপস্থিতি সত্যি অনুপ্রেরণাদায়ক এবং আমরা অনেক ইতিবাচক সাড়া পেয়েছি, সামনের দিনগুলোতেও আমরা এ রক্তদান কর্মসূচির মতো মহৎ কাজের আয়োজন ধারাবাহিকভাবে এগিয়ে নিতে চাই।
সিঙ্গাপুর রেড ক্রসের সঙ্গে যৌথভাবে এ কর্মসূচির আয়োজনে করে স্বেচ্ছাসেবী সংগঠন, ডায়াস্ফোরা অ্যালায়েন্স এসজি।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি