সিঙ্গাপুরে আরো দুই বাংলাদেশি 'করোনা ভাইরাস' এ আক্রান্ত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: সিঙ্গাপুরে আরও দুই বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে বাংলাদেশি আক্রান্তের সংখ্যা ৪ জন। এ তথ্য জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৮ জন। এর মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক। তাদের বয়স ৫২ ও ৩৭ বছর। আক্রান্ত ব্যক্তিদের কেউ সাম্প্রতিক সময়ে ভাইরাসটির উৎপত্তিস্থল চীন ভ্রমণ করেনি বলেও নিশ্চিত করা হয়েছে।
এর আগে, গত এক সপ্তাহে আরও দুই প্রবাসী বাংলাদেশির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানায় সিঙ্গাপুর। এছাড়া ভাইরাস আক্রান্ত সন্দেহে আরও ১০ জনকে রাখা হয়েছে বিশেষ পর্যবেক্ষণে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি