৫ মে ২০২৬

সিঙ্গাপুরে আইসিইউতে নায়ক ফারুক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সিঙ্গাপুরে আইসিইউতে নায়ক ফারুক

বাংলাপ্রেস ডেস্ক: নন্দিত চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান আবারও অসুস্থ হয়ে পড়েছেন। তাকে জরুরি ভিত্তিতে আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

গত ৪ঠা মার্চ থেকেই সিঙ্গাপুরে রয়েছেন ফারুক। নিয়মিত চেকআপের জন্যই তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন।

আজ শনিবার সকালে ঘুম থেকে উঠছিলেন না তিনি। অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন এর আগেও বেশ কয়েকবার অসুস্থ হয়েছিলেন ঢাকাই সিনেমার কিংবদন্তি এই অভিনেতা। করোনায়ও আক্রান্ত হয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক।

১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছিলে তার। বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় এ অভিনেতা বর্তমানে ঢাকা-১৭ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি