সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন আরও ১৬০ বাংলাদেশি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতির মধ্যে বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ফিরেছেন আরও ১৬০ জন বাংলাদেশি। বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের দেশে ফিরিয়ে এনেছে। ফ্লাইটটি বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কামরুল ইসলাম জানান, সিঙ্গাপুরে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়। বাংলাদেশ ও সিঙ্গাপুর সরকারের সহযোগিতায় নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
এর আগে গত ২৫ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ২৬২ বাংলাদেশি ফেরেন। করোনাভাইরাস মহামারীর কারণে সারা বিশ্বে ফ্লাইট চলাচল সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় বিভিন্ন দেশে আটকা পড়েন বহু বাংলাদেশি।
তবে গত চার মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, সৌদি আরব, দুবাই, সিঙ্গাপুর, কুয়েত, কাতার, থাইল্যান্ড, তুরস্ক, মালদ্বীপ, ভারত, মালয়েশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে ফেরানো হয়েছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি