৭ মে ২০২৬

সিনেটে সর্বসম্মতভাবে 'বখশিশের ওপর কর' বাতিলের বিল অনুমোদন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সিনেটে সর্বসম্মতভাবে 'বখশিশের ওপর কর' বাতিলের বিল অনুমোদন
  মিনারা হেলেন: যুক্তরাষ্ট্র সিনেট মঙ্গলবার একটি বিল সর্বসম্মতভাবে পাস করেছে, যার মাধ্যমে টিপস বা বকশিশের ওপর ফেডারেল কর প্রত্যাহার করা হবে। এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে ঘোষিত একটি প্রধান প্রতিশ্রুতি, যা ডেমোক্রেটদের সহায়তায় এবার বাস্তবায়নের পথে অগ্রসর হলো। নেভাডার ডেমোক্রেট সিনেটর জ্যাকি রোজেন বিলটি সিনেটে তোলেন ধারণা নিয়ে যে এটি আটকে যাবে। কিন্তু টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ কোনো বাধা দেননি, ফলে বিলটি ইউনানিমাস কনসেন্ট বা সর্বসম্মতির ভিত্তিতে পাস হয়। সিনেটর জ্যাকি রোজেন বলেন, বিলটি অগ্রসর হওয়ার পর আমি শুধু বলতে চাই এটা নেভাডার জন্য চমৎকার খবর। তিনি জানান, নেভাডার লাখো হসপিটালিটি ও সেবাক্ষেত্রের কর্মীরা ক্রমবর্ধমান খরচে চাপে রয়েছেন এবং এই বিল তাদের জন্য তাৎক্ষণিক আর্থিক স্বস্তি নিয়ে আসবে। তিনি বলেন, এই বিলটি সব সমস্যার সমাধান নয়। যখন সিনেট খরচ কমানো ও পরিবারগুলোর জন্য সহায়তার অন্যান্য পথ খুঁজে চলেছে, এটি দ্রুত কিছু স্বস্তি দেবে। ট্রাম্প গত বছর নেভাডায় প্রচারকালে এই উদ্যোগের ঘোষণা দেন। নেভাডায় বিপুল সংখ্যক মানুষ টিপসের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। সিনেটের ফ্লোরে বক্তব্য দিতে গিয়ে টেড ক্রুজ বলেন, নেভাডার দুই সিনেটর রোজেন ও ক্যাথরিন কর্টেজ ম্যাস্টো জানিয়েছেন, রাজ্যের প্রায় ২৫ শতাংশ কর্মী টিপসের উপর নির্ভরশীল। রোজেন জানান, জনসংখ্যার অনুপাতে নেভাডায় যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক সংখ্যক টিপস নির্ভর কর্মী রয়েছে। রোজেন বলেন, নেভাডার পরিবারগুলো আর্থিক চাপে আছে, এবং আমাদের বাস্তব স্বস্তি দরকার। 'অনেক সেবা ও আতিথেয়তা খাতের কর্মীদের জন্য টিপস কোনো অতিরিক্ত আয় নয়-এটাই তাদের আয়ের অংশ, যা দিয়ে তারা দৈনন্দিন ব্যয় মেটান।' টেক্সাসের এই রিপাবলিকান সিনেটর বিলটির পক্ষে দাঁড়িয়ে বলেন, ট্রাম্প যখন এই প্রস্তাব দেন, তখন সেটি ছিল রাজনৈতিক বিচক্ষণতার একটি নিদর্শন। তিনি জানান, এটি প্রেসিডেন্ট ট্রাম্পের 'রাজনৈতিক প্রতিভার' পরিচয়, যে সময়োপযোগী ও জনসাধারণের জন্য তাৎক্ষণিক স্বস্তির বিষয়টি তুলে ধরেছেন। ‘নো ট্যাক্স অন টিপস অ্যাক্ট’ নামের এই বিলটি এখন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে যাবে, যেখানে এটি একক বিল হিসেবেই হোক বা ট্রাম্পের বৃহৎ কর-বিল ‘বিগ বিউটিফুল বিল’-এর অংশ হিসেবেই হোক, যেকোনোভাবে পাস হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। টেড ক্রুজ বলেন, 'আজ যা ঘটলো, তাতে একটা বিষয় নিশ্চিতভাবে বলা যায়-টিপসের ওপর কর থাকবে না, এবং এটি আইনে পরিণত হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।' বিলটি পাস হলে, কর্মীরা তাদের বার্ষিক টিপসের আয়ের সর্বোচ্চ ২৫ হাজার ডলার পর্যন্ত কর মওকুফের সুবিধা পাবেন। এছাড়াও, এতে রয়েছে কর ছাড় সংক্রান্ত অন্যান্য ব্যবস্থা। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি