৯ মে ২০২৬

শিল্পের জন্য যা যা করা দরকার তা করা হবে- সুনামগঞ্জ জেলা প্রশাসক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
শিল্পের জন্য যা যা করা দরকার তা করা হবে- সুনামগঞ্জ জেলা প্রশাসক
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, কর্মসংস্থান ও বাজার সৃষ্টি, খুব জরুরী, এসব নিয়ে কাজ করতে হবে। সকলের সহযোগিতার করার জন্য তিনি আহবান জানান। তিনি বলেন, শীতল পাটির ব্যাপক চাহিদা রয়েছে। এই শিল্প কে বাঁচিয়ে রাখার জন্য জেলা প্রশাসন সকল ধরনের সহযোগিতা করবে। যেসব উপজেলার গ্রাম গুলোতে শীতল পাটির কাজ করা হয়। সেসব জায়গাতে কাঁচামাল যোগান দিতে জেলা প্রশাসনের খাস জায়গায় মুর্তা চাষ করা হবে। এছাড়াও সকল ধরনের পৃষ্টপোষকতা করার ও আশ্বাস প্রদান করেন। সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া আরও বলেন, শুধু শীতল পাটি নয় বাশঁ বেত শিল্প, মৃত শিল্প সহ অন্যান্য শিল্পের জন্য যা যা করা দরকার তা করা হবে। ২৭ মে মঙ্গলবার সকাল ১০ টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে, বাংলাদেশের প্রান্তিক পেশাজীবি জন গোষ্ঠির জীবন মান উন্নয়ন প্রকল্পের( ২য় ফেইজ ) অবহিত করন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল, সুনামগঞ্জ জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক সুচিত্রা রায়ের সঞ্চালনায়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহানুর আলম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ডাঃ শতাব্দী রায়, সহকারী কমিশনার নাসরিন আক্তার, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, বাসস প্রতিনিধি শাহজাহান চৌধুরী, সাংবাদিক পংকজ দে,মাসুম হেলাল সহ কামার,কুমার, নাপিত, মুচি,মৎস্য জীবি,কুটির শিল্প, যাদু শিল্পী সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি