৯ মে ২০২৬

সিলেটের কোনো পাথর কোয়ারি আর লিজ দেওয়া হবে না: পরিবেশ উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সিলেটের কোনো পাথর কোয়ারি আর লিজ দেওয়া হবে না: পরিবেশ উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: পর্যটকবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সিলেটের কোনো পাথর কোয়ারি আর লিজ দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (১৪ জুন) দুপুর পৌনে ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএ এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জাফলং একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)। এখানকার পাথর কোয়ারিগুলো পরিবেশ ধ্বংস করছে। এগুলো পর্যটকের জন্য উপযোগী করে গড়ে তোলা হবে। জাফলং পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এমনটি করা গেলে এ অঞ্চলের পাথর শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান তৈরি হবে। উপদেষ্টা আরও বলেন, অবৈধভাবে পাথর উত্তোলন করে জাফলং ও আশপাশের এলাকার পরিবেশ ধ্বংস করা হচ্ছে। অবিলম্বে অবৈধ পাথর ক্রাশারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে এরই মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এরকম অবৈধ কার্যক্রমের সঙ্গে কেউ জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি, খনিজসম্পদ ও রেল-সড়ক যোগাযোগ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. ফায়জুল কবির খান। আরও উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। খনিজ সম্পদ উপদেষ্টা অধ্যাপক মো. ফায়জুল কবির খান বলেন, অবৈধভাবে উত্তোলিত পাথর ক্রাশার মেশিন দিয়ে ভাঙা হচ্ছে, যা অনিয়ম ও পরিবেশের জন্য হুমকি। তিনি এসব ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ তাৎক্ষণিক বিচ্ছিন্ন করার নির্দেশ দেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে। এছাড়া তিনি জাফলংয়ের পর্যটন অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতিও দেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি