সিলেটে ধর্ষণের প্রতিবাদে মিশিগানে প্রবাসীদের মানববন্ধন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে নববিবাহিতা গৃহবধুকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে বাংলা টাউনখ্যাত হেমট্রামিক সিটির কর্নান্টে এক ঘণ্টার এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ক্ষুদ্ধ সচেতন বাংলাদেশি প্রবাসীদের ব্যানারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্লেকার্ড-ফেস্টুন হাতে রাস্তার পাশে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন অনেকে।
প্রবাসীদের কেউ কেউ চলন্তগাড়ি আটকিয়ে হাতনেড়ে মানববন্ধনে সংহতি প্রকাশ করতে দেখা গেছে। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন লাল মিয়া লালু ও সঞ্চালক ছিলেন প্রবাসী সাংবাদিক মোস্তফা কামাল। এ সময় বক্তব্য দেন হেমট্রামিক সিটির বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলম্যান মো. কামরুল হাসান, এমসি কলেজের সাবেক ছাত্রনেতা খন্দকার ইউসূফ কামাল, প্রবাসী সাংবাদিক সেলিম আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের সহ-আহ্বায়ক মো. মঈনুল হক।
এছাড়া সমাজকর্মী মিসবাউর চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী বশির উদ্দিন, সাবেক ছাত্রনেতা মনজুরুল করিম তুহিন, সমাজকর্মী নাজেল হুদা, ব্যবসায়ী নেতা আরমানি আসাদ প্রমুখ বক্তব্য দেন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ ও খাগড়াছড়ির ধর্ষণের ঘটনা আমাদের মারাত্মক মর্মাহত করেছে। মানবিক এই বিপর্যয়ে আমাদের বিবেককে নাড়া দিয়েছে। আমরা দেশের প্রত্যেকটি ধর্ষণের ঘটনার সঠিক তদন্তক্রমে সুবিচার চাই। দ্রুত বিচার কার্যক্রম চালু করে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা। এমসি কলেজে গৃহবধূ ধর্ষণে নেপথ্যে গডফাদারদেরও আইনের আওতায় এনে ভবিষ্যতে ঐতিহ্যবাহি ক্যাম্পাসকে নিরাপদ রাখার দাবি জানান।
এ ঘটনার বিরুদ্ধে সিলেটের মেয়র আরিফুল হকের ভূমিকাসহ খুব দ্রুততার সঙ্গে ধর্ষকদের গ্রেফতার করায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশংসা করেন বক্তারা।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি