৯ মে ২০২৬

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে এক রাতে ৭০ জনকে পুশইন বিএসএফের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে এক রাতে ৭০ জনকে পুশইন বিএসএফের
বাংলাপ্রেস ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে আরও ৭০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১১ জুন) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে এসব পুশইনের ঘটনা ঘটে। এর মধ্যে সিলেটের কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৫৩ জনকে ও সুনামগঞ্জের ছনবাড়ি সীমান্ত থেকে ১৭ জনকে আটক করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক। তিনি জানান, বুধবার (১১ জুন) দিবাগত ভোররাতে কোম্পানীগঞ্জ সীমান্তের কালাইরাগ, জৈন্তাপুর সীমান্তের মোকামপুঞ্জি ও মিনাটিলা এলাকা দিয়ে ৫৩ জন বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবির কয়েকটি দল তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ১৭ জন পুরুষ, ১৪ জন নারী ও ২২ জন শিশুও রয়েছে। তারা সবাই বাংলাদেশের কুড়িগ্রাম ও লালমনিরহাটের নাগরিক। তাদের নাম ঠিকানা লিপিবদ্ধ করার কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলেও জানায় বিজিবি। এদিকে, সুনামগঞ্জের ছনবাড়ি সীমান্ত থেকে ১৭ জনকে আটক করেছে বিজিবি। এর মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন নারী ও ৮ জন শিশু রয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় বিএসএফের পুশইনের কারণে সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। সীমান্ত সুরক্ষিত রাখতে নিয়মিত অভিযান কার্যক্রম পরিচালনাসহ বিজিবি সদস্যদের বাড়তি তৎপরতা রয়েছে বলেও জানায় বিজিবি। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি