৯ মে ২০২৬

শিক্ষক নিবন্ধন আন্দোলনে জলকামান-সাউন্ড গ্রেনেড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
শিক্ষক নিবন্ধন আন্দোলনে জলকামান-সাউন্ড গ্রেনেড
বাংলাপ্রেস ডেস্ক: ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী সব প্রার্থীকে সনদ প্রদানের দাবিতে আন্দোলনরতদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে প্রেসক্লাব থেকে আন্দোলনকারীরা সড়কে নামার চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়। বারবার সরে যেতে বলা হলেও আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন। শেষপর্যন্ত ১১টা ২৩ মিনিটে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক বলেন, “সড়ক অবরোধের কারণে এলাকায় তীব্র যানজট তৈরি হচ্ছিল। বারবার অনুরোধ সত্ত্বেও তারা না সরায় জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে।” আন্দোলনকারীদের অভিযোগ, শিক্ষক নিবন্ধনের প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও ২০,৬৮৮ জন প্রার্থীকে মৌখিকে ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছে। এর প্রতিবাদে তারা ১৫ জুন থেকে এনটিআরসির সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছেন। তাদের দাবি, মৌখিক পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন করে ভাইভায় অংশগ্রহণকারী সবাইকে সনদ দিতে হবে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি