শিক্ষার্থীদের উপর হামলার কানাডায় প্রতিবাদ সমাবেশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নীপিড়ন এবং হত্যার প্রতিবাদে টরন্টোয় তিনটি পৃথক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক সংগঠন অন্যস্বর ও অন্য থিয়েটারের উদ্যোগে সন্ধ্যায় টরন্টোর শহীদ মিনার চত্বরে মৌন প্রতিবাদ, বাংলা টাউনে কানাডার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যধয়নতরত বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ হয়। এর আগে বিকেলে শহীদ মিনারে সাধারণ নাগরিকদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশগুলোয় বক্তারা সবধরনের সহিংসতার তীব্র নিন্দা ও ক্ষোভ জানান। তারা ছাত্রহত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে কোটা সংস্কারের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশগুলোয় শুরুতে আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি