শিগগিরই তারেক রহমানের দেশে ফেরার ইঙ্গিত মির্জা ফখরুলের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের মধ্যে গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, আগামী ১৩ জুন লন্ডন সময় সকাল ৯টা থেকে ১১টার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকের দিনক্ষণ না জানানো হলেও, এই আলোচনার পর দলের পক্ষ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা এসেছে।
আজ মঙ্গলবার (১০ জুন) বিকেলে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তারেক রহমান শিগগিরই বাংলাদেশে ফিরছেন। যদিও নির্দিষ্ট দিন-তারিখ এখনো প্রকাশ করেননি তিনি।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তারেক রহমানের দেশে ফেরার সময়সূচি জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘তারেক সাহেব নিশ্চয় দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন।’
এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কেও আশাব্যঞ্জক তথ্য দিয়েছেন দলের মহাসচিব। তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ, উনি আগের চেয়ে শারীরিক দিক থেকে বেশ ভালো বলে মনে হয়... ডাক্তাররাও তাই বলেছেন। শি ইজ মাচ বেটার।’
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি