১১ মে ২০২৬

শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: শিগগির ‘আয়নাঘর; পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস উইং জানায়, উপদেষ্টা পরিষদের আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে যে যত দ্রুত সম্ভব ‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা। এ সময় দেশি-বিদেশি মিডিয়া তার সঙ্গে উপস্থিত থাকবেন। এতে আরও জানানো হয়, রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে টিসিবির মাধ্যমে পণ্য পরিবহণ, ব্যাপকহারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে সভায় আলোচনা হয়েছে। এছাড়া সভায় রমজানে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে সভায় আলোচনা হয়। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি