১০ সেপ্টেম্বর ২০২৬

সিডনি সুইনির নতুন স্পোর্টস বিজ্ঞাপন ঘিরে তুমুল আলোচনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পিএম
সিডনি সুইনির নতুন স্পোর্টস বিজ্ঞাপন ঘিরে তুমুল আলোচনা

বাংলাপ্রেস ডেস্ক:  নতুন একটি স্পোর্টস বিজ্ঞাপনে সাহসী উপস্থাপনায় হাজির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। স্পোর্টস প্রেডিকশন প্ল্যাটফর্ম নভিগের (Novig) নতুন বিজ্ঞাপনে তাকে বিভিন্ন খেলাধুলার সরঞ্জামের সঙ্গে দেখা গেছে।

বিজ্ঞাপনটি প্রকাশের পর এর ব্যতিক্রমী ধারণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) প্রকাশিত প্রায় এক মিনিটের বিজ্ঞাপনটির শুরুতে ক্যামেরার দিকে তাকিয়ে সিডনি বলেন, ‘খেলাধুলা সম্পর্কে জানেন বলে মনে করেন? প্রমাণ করুন।’ এরপর তিনি জানান, নভিগের মূল বিষয় ‘শুধুই খেলাধুলা’। এরপরই বিজ্ঞাপনটি ভিন্ন ধরনের উপস্থাপনায় এগোয়।

বিজ্ঞাপনে সিডনিকে পোশাকহীন অবস্থায় বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম ব্যবহার করে শরীর আড়াল করতে দেখা যায়। বাস্কেটবল, ফুটবল, হকি, টেনিস, সকারসহ বিভিন্ন খেলার সরঞ্জাম ব্যবহার করা হয়েছে বিজ্ঞাপনের বিভিন্ন দৃশ্যে। একটি দৃশ্যে তাকে বাস্কেটবল হুপের ওপর বসে বল ঘোরাতেও দেখা যায়।

পরবর্তী দৃশ্যগুলোতে সিডনিকে টেনিস কোর্ট, হকি ও সকারের পরিবেশসহ বিভিন্ন স্পোর্টস সেটআপে দেখা যায়।

বিজ্ঞাপনের শেষের দিকে তাকে পুল টেবিলেও দেখা যায়। পুরো বিজ্ঞাপনে খেলাধুলার বিভিন্ন সরঞ্জামকে মূল উপস্থাপনার অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে।

বিজ্ঞাপনটির মূল বার্তা নভিগের ‘শুধুই খেলাধুলা’ ধারণাকে ঘিরে। সিডনি বিজ্ঞাপনে জানান, প্ল্যাটফর্মটিতে খেলাধুলা ছাড়া রাজনীতি, যুদ্ধ বা মৃত্যুর মতো বিষয় নিয়ে পূর্বাভাস দেওয়ার সুযোগ নেই।

6y6

সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

বিজ্ঞাপন প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে আলোচনা শুরু হয়।

কেউ বিজ্ঞাপনটির ব্যতিক্রমী ধারণা ও রসিক উপস্থাপনার প্রশংসা করেছেন। আবার কেউ খেলাধুলার প্রচারণায় এমন সাহসী উপস্থাপনার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ব্যবহারকারী বিজ্ঞাপনটির প্রশংসা করে এটিকে চমকপ্রদ বিপণন কৌশল হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে, কেউ কেউ বিজ্ঞাপনটির উপস্থাপনাকে অতিরিক্ত বলে সমালোচনা করেছেন। বিজ্ঞাপনটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এদিকে বিজ্ঞাপনটি নিয়ে তৈরি হওয়া প্রতিক্রিয়া সম্পর্কে এখন পর্যন্ত সিডনি সুইনি নিজে কোনো মন্তব্য করেননি।

বিজ্ঞাপনের সঙ্গে সিডনির নতুন ভূমিকা

এই প্রচারণায় শুধু অভিনয়ই করছেন না সিডনি। নভিগের সঙ্গে কৌশলগত অংশীদার ও শেয়ারধারী হিসেবেও যুক্ত হয়েছেন তিনি। প্রতিষ্ঠানটির প্রথম জাতীয় পর্যায়ের ব্র্যান্ড ক্যাম্পেইনের মুখ হিসেবেও তাকে রাখা হয়েছে।

সিডনি জানিয়েছেন, বিজ্ঞাপনটির ধারণাটি ছিল মজার এবং এর উদ্দেশ্য ছিল নানা ধরনের বিভ্রান্তি সরিয়ে দর্শকের মনোযোগ পুরোপুরি খেলাধুলার দিকে নিয়ে আসা। তার মতে, আত্মবিশ্বাস, হাস্যরস ও মজার উপস্থাপনার মাধ্যমে সেই ভাবনাটিই বিজ্ঞাপনে তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপনটির শুটিং করা হয় অস্ট্রেলিয়ায়। সে সময় সিডনি নেটফ্লিক্সের লাইভ-অ্যাকশন ‘গান্ডাম’ সিনেমার শুটিংয়ে সেখানে ছিলেন।

‘ইউফোরিয়া’ ও ‘অ্যানিওয়ান বাট ইউ’সহ বিভিন্ন সিনেমা ও সিরিজে অভিনয় করে পরিচিতি পাওয়া সিডনি সাম্প্রতিক সময়ে বিজ্ঞাপনের কাজেও বেশ আলোচনায় রয়েছেন। নতুন এই স্পোর্টস বিজ্ঞাপন প্রকাশের পর আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ২৮ বছর বয়সী এই অভিনেত্রী।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি