৭ মে ২০২৬

সিদ্দিকের প্রার্থিতা বাতিলের আবেদনে হাইকোর্টের রুল জারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সিদ্দিকের প্রার্থিতা বাতিলের আবেদনে হাইকোর্টের রুল জারি
এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : জালিয়াতির অভিযোগে নীলফামারী ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলমের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি ) আবেদন করেছেন আসনটির বর্তমান সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল । আবেদনটি পাঁচ দিনের মধ্যে নিষ্পত্তি করতে ইসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট । এই রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২৮ শে ডিসেম্বর বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেন । জালিয়াতির অভিযোগ তুলে সিদ্দিকুল আলমের প্রার্থিতা বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনার বরাবর ২৬ ডিসেম্বর মঙ্গলবার আবেদন করেন আহসান আদেলুর রহমান ।এরপর সিদ্দিকুলের প্রার্থিতার বৈধতা নিয়ে ইসির সিদ্ধান্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন তিনি । নীলফামারীর ৪ আসনে আদেলুুর জাতীয় পার্টির প্রার্থী । ও নীলফামারী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ছিলেন সিদ্দিকুল আলম ছিলেন সিদ্দিকুল আলম । আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা নাসরিন । নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী কামরুন নাহার মাহমুদ ও মোকাররামুছ সাকলান। আদেশের (আরপিও ) ১২ (এক)(ক) বিধান অনুযায়ী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন সংবলিত স্বাক্ষর যুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হয় । সিদ্দিকুল আলম সমর্থন সংবলিত তালিকা সহ (৪২৬০ জন ) মনোনয়নপত্র জমা দেন । এর মধ্যে দৈবচয়নের মাধ্যমে দশটি ক্রমিকের মধ্যে একজন ভোটারের স্বাক্ষর না থাকা ও অপর এক ভোটার আগেই মারা গেছেন , যাচাইয়ে এমন তথ্য আসায় রিটার্নিং কর্মকর্তা ৩ ডিসেম্বর সিদ্দিকুল আলমের মনোনয়নপত্র বাতিল করেন । এর বিরুদ্ধে সিদ্দিকুল ইসিতে আপিল করেন শুনানি নিয়ে ইসি ১১ ডিসেম্বর সিদ্দিকুলের আপিল মঞ্জুর করে সিদ্ধান্ত দেন । ফলে সিদ্দিকুল প্রার্থিতা ফিরে পান । ইসির আইনজীবী মোকাররামছ সাকলান জানান ওই আপিল করার সময় অন্য এক ব্যক্তিকে মৃত ব্যক্তির স্থলে প্রতিস্থাপন করে জাল হলফনামা দাখিলের অভিযোগ তুলে সিদ্দিকুলের প্রার্থিতা চেয়ে ইসিতে আবেদনটি করেন আদিলুর । হাইকোর্ট রুল জারি করে আবেদনটি পাঁচ দিনের মধ্যে নিষ্পত্তি করতে ইসিকে নির্দেশ দিয়েছেন ।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি