১০ মে ২০২৬

সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মতিউর রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মতিউর রহমান
বাংলাপ্রেস ডেস্ক: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. মতিউর রহমান শেখ। বুধবার সিআইডিতে যোগদান করে সংস্থাটির প্রধানের দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্বভার গ্রহণের পর মতিউর রহমান শেখ সিআইডির অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় অংশগ্রহণ করেন এবং তাদের বিভিন্ন নির্দেশনা দেন। এ সময় অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান (নৌ-পুলিশে বদলির আদেশপ্রাপ্ত), ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি