৯ মে ২০২৬

সহকারী জজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, কৃষকের সংবাদ সম্মেলন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সহকারী জজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, কৃষকের সংবাদ সম্মেলন
ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে সহকারী জজের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী কৃষক। রোববার (২৩ জুন) দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলার নেপা ইউনিয়নের বাঘডাঙ্গা গ্রামের মৃত মোজাম্মদের ছেলে আব্দুস সোবহান (৫০)। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার বড় ছেলে সাব্বির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সোবহানের ছোট ছেলে সাঈম ও ভাতিজা হাসানুল। লিখিত বক্তব্যে আব্দুস সোবহান দাবি করেন, তিনি বাঘড়াঙ্গা মৌজায় পৈতৃক সূত্রে প্রাপ্ত একটি ধানী জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। সেখানে ৩৫ বছর আগে স্থাপিত একটি বোরিং রয়েছে, যা দিয়ে নিজের চার বিঘা জমিসহ পার্শ্ববর্তী কৃষকদের জমিতে সেচ সরবরাহ করা হয়। এই বোরিংয়ের ওপর তার পরিবারের আয়ের একটি বড় অংশ নির্ভর করে। তিনি অভিযোগ করেন, সহকারী জজ সালাহউদ্দিন (বর্তমানে কর্মরত গোপালগঞ্জে) বিচারিক ক্ষমতার অপব্যবহার করে উক্ত জমির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করেন। এতে বাধা দিলে ওই সহকারী জজ বোরিংয়ের মোটর ভেঙে ফেলেন এবং আশপাশের গাছ কেটে দেন। পরে তার বিরুদ্ধে মিথ্যা ভূমি অপরাধ ও চাঁদাবাজির মামলা দায়ের করেন। অভিযোগে আরও বলা হয়, এসব মামলায় পবিত্র রমজান মাসে একবার এবং ঈদুল আজহার আগে আরেকবার তাকে গ্রেপ্তার করা হয়। পরে জামিন পেলেও এতে তিনি আর্থিক ও মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হন। বর্তমানে আবারও গ্রেপ্তারের হুমকিতে রয়েছেন বলে দাবি করেন তিনি। আব্দুস সোবহান জানান, নিরাপত্তাহীনতার কারণে তিনি গত ১৭ জুন মামলার নির্ধারিত হাজিরার দিন আদালতে যেতে পারেননি। সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। অভিযোগের বিষয়ে জানতে সহকারী জজ সালাউদ্দিন কে একাধিকবার মুঠোফোন চেষ্টা করে পাওয়া যায়নি। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি