শহীদদের স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা, গণআন্দোলনের ইতিহাস সংরক্ষণ, সংশ্লিষ্ট সকলের অবদানকে স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলা ও দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র ও জনতার লড়াইয়ের বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে এই মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে:
১. ১৬ জুলাই: ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ ও ওয়াসিম আকরামসহ সব শহীদদের স্মরণে চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে দুই বিভাগের বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের নেতাকর্মীরা অংশ নেবেন।
২. ১৬ জুলাই বুধবার: চট্টগ্রাম ও রংপুর বিভাগ ছাড়া দেশের সব জেলা ও মহানগরে শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
৩. ১৭ জুলাই বৃহস্পতিবার: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি অনুষ্ঠিত হবে।
৪. ১৮ জুলাই শুক্রবার: বাদ আসর সারাদেশের উপজেলা ও পৌর ইউনিটে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি