শহীদ সাগর বেদিতে শ্রদ্ধা জানালেন প্রতিমন্ত্রী পুতুল
লালপুর (নাটোর) প্রতিনিধি: নর্থ বেঙ্গল সুগার মিলের শহীদ সাগর বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
রোববার (১ মার্চ) সকালে নর্থ বেঙ্গল সুগার মিলে অবস্থিত শহীদ সাগরে শ্রদ্ধা নিবেদন করেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
এ সময় উপস্থিত ছিলেন- সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ উদ্দিন ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবর রহমান, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ রন্জু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, নব নির্বাচিত সিবিএ সভাপতি মোমিনুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী নর্থ বেঙ্গল সুগার মিলের ৪২ জন কর্মকর্তা কর্মচারীকে হত্যা করে পুকুরে ফেলে দেয়। তারপর থেকে শহীদ সাগর হিসেবে পরিচিত। অতিথি হিসেবে যে আসেন সেই শহীদ সাগর বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে শনিবার রাতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানিয়েছে লালপুর উপজেলা প্রেস ক্লাব।
প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলকে শুভেচ্ছা জানানোর জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি লালপুরসহ বৃহত্তর অঞ্চলের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় প্রতিমন্ত্রীর নিজ বাসভবন উপজেলার গৌরীপুরে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনার রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ রন্জু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন, সহ-সভাপতি আব্দুল মুত্তালেব রায়হান, জামিরুল ইসলাম মাস্টার, অধ্যক্ষ ইনতাজ আলী, সাধারণ সম্পাদক ফারহানুর রহমান রবিন প্রমুখ। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির
সঙ্গীত একাডেমি