৮ মে ২০২৬

‘শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
‘শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর’
বাংলাপ্রেস ডেস্ক: শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রোববার (১৭ আগস্ট) বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’ ২০২৫ সালের জন্য আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মাহফুজ আলম বলেন, যিনি (জিয়াউর রহমান) সম্মানের যোগ্য, তাকে সেই সম্মান দিতে হবে। শহীদ জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর। নতুন কুঁড়ি প্রসঙ্গে তিনি বলেন, জনপ্রিয় এই অনুষ্ঠানটি শহীদ জিয়াউর রহমানের সময়ে শুরু হয়েছিল, যা রাজনৈতিক বিবেচনায় পরবর্তীতে আওয়ামী লীগ সরকার বন্ধ করে দেয়। আমরা রাজনীতিক বিবেচনার বাইরে গিয়ে দেশের শিশু-কিশোরদের সাংস্কৃতির চর্চা বাড়ানোর জন্য নতুন কুঁড়ি আবার শুরু করছি। গত ১৫-১৬ বছর ধরে দেশে সাংস্কৃতিক শূন্যতার সৃষ্টি হয়েছে বলে জানান মাহফুজ আলম। তিনি বলেন, বিগত সরকারের আমলে এক ধরনের দলীয় পৃষ্ঠপোষকতা সংস্কৃতি অঙ্গনকে একপেশে করে তুলেছিল। নতুন কুঁড়ির মাধ্যমে আমরা সেই শূন্যতা পূরণ করতে চাই এবং এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে দলীয় মতাদর্শের ঊর্ধ্বে উঠে শিল্পীরা দেশকে প্রতিনিধিত্ব করবে। নতুন কুঁড়ির থিম সং এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা নতুন, আমরা কুঁড়ি’ এই গানটি ঐতিহ্যবাহী থিম সং হিসেবে থাকবে, তবে প্রতি বছর নতুন থিম সং তৈরির পরিকল্পনাও রয়েছে। অনুষ্ঠানটির মূল কাঠামো আগের মতোই রাখা হয়েছে যাতে গান, নৃত্য, বক্তৃতা, আবৃত্তি ও গল্প বলাসহ সব শাখা থেকে নতুন প্রতিভা উঠে আসে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি