৫ মে ২০২৬

শেষ রোমাঞ্চে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার জয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শেষ রোমাঞ্চে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার জয়
বাংলাপ্রেস ডেস্ক : ইংল্যান্ডের নতুন ধারার বাজবল কৌশলে ধরাশায়ী বিশ্বের বাঘা বাঘা সব প্রতিপক্ষ। মর্যাদার অ্যাশেজ শুরুর আগে বারবার আলোচনায় ঘুরে ফিরে এসেছে বেন স্টোকস-ম্যাককালামের সেই আক্রমণাত্মক ক্রিকেট প্রসঙ্গ। তবে প্রথম দফার পরীক্ষায় সেটি ভালোভাবেই উৎরে গেল টেস্টের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অ্যাশেজ সিরিজের প্রথম তথা এজবাস্টন টেস্টের শেষ দিনের রোমাঞ্চে ২ উইকেটের জয় পেয়েছে প্যাট কামিন্সরা। বৃষ্টি কেড়ে নিয়েছে শেষ দিনের প্রথম সেশন। শেষ দিনের শেষ দুই সেশনে ১৭৪ রানের টার্গেট খুব একটা সহজ নয়। তারপরও বার্মিংহামে শ্বাসরুদ্ধর সমাপ্তি হয়েছে। রোমাঞ্চকর ৫ম দিনের সামনে বার্মিংহাম অপেক্ষা করছে নাটকীয়তা। দু'দলেরই সম্ভাবনা ছিল ফিফটি-ফিফটি। জয় থেকে ইংল্যান্ড ৭ উইকেট দূরে। অন্যদিকে জিতলে হলে অস্ট্রেলিয়াকে ৫ম দিনে করতে হবে এই দিনে ১৭৪ রান। চলমান অ্যাসেজের প্রথম টেস্টে চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার টার্গেট ২৮১ রান। জিতলে বার্মিংহামের এজবাস্টনে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে সফল হবে অস্ট্রেলিয়া।সেই রেকর্ডটা করেছে অস্ট্রেলিয়া। ১০৭/৩ স্কোর নিয়ে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে দিনের ড্রথম সেশনে ২ উইকেট হারিয়ে ৭২ রান যোগ করে অস্ট্রেলিয়া জয়ের পথে হেঁটেছে। আগের ৩৪ রান নিয়ে এদিন ব্যাটিংয়ে নেমে এক এন্ড আগলে ধরে রেখেছিলেন ওসমান খাজা। স্টোকসের আউটসাইড অফ খেলতে যেয়ে প্লেড অন হয়েছেন অজি ওপেনার।নিজের ইনিংসটা টেনে নিয়েছেন ৬৫ পর্যন্ত। ওসমান খাজা আউট হওয়ার পর আত্মসমর্পন ছাড়া অস্ট্রেলিয়ার জন্য করনীয় কিছুই নেই বলে মনে করেছেন যারা, তারা হতবাক হয়েছেন ৯ম জুটির দুই ব্যাটার কামিন্স (৭৩ বলে ৪৪)-লায়ন (২৮ বলে ১৬)। এই জুটির ৫৫ রান টেস্ট জয়ের আবহ দিয়েছে অস্ট্রেলিয়া দলকে। ৫ম দিন ৭ জুটির কাছে অস্ট্রেলিয়ার টার্গেট ছিল ১৭৪ রান। ৪র্থ জুটির ৩২, ৫ম জুটির ৪৯ এবং অবিচ্ছিন্ন ৯ম জুটির ৫৫ রানে জয়ের পথটা সুগম হয় অস্ট্রেলিয়ার। আড়াইশ' চেজ করে অস্ট্রেলিয়ার এটা ১৯তম টেস্ট জয়। ইংল্যান্ড : ৩৯৩ ও ২৭৩ অস্ট্রেলিয়া : ৩৮৬ ও ২৮২/৮ (৯২.৩ ওভারে) ফল : অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ : ওসমান খাজা (অস্ট্রেলিয়া)। বিপি/ এফআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি