৮ মে ২০২৬

শেষ মুহুর্তে 'প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম' পুরুস্কার প্রদান করলেন বাইডেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শেষ মুহুর্তে 'প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম' পুরুস্কার প্রদান করলেন বাইডেন
    আবু সাবেত: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেসিডেন্সি ক্ষমতার আর মাত্র ১৫ দিন বাকি। তার কার্যকালীন শেষ দিকে স্থানীয় সময় শনিবার (৪ জানুয়ারি) একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করেছেন তিনি। প্রাক্তন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন, শেফ জোসে আন্দ্রেস, অভিনেতা মাইকেল জে. ফক্স এবং সংরক্ষণবাদী জেন গুডালকে এবারে পুরুস্কৃত করা হয়েছে। ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট বাইডেন আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছাড়বেন। এরপর নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবেন। বাইডেন আরও যাদের এই সর্বোচ্চ মার্কিন বেসামরিক সম্মাননা প্রদান করেছেন, তাদের মধ্যে রয়েছেন মানবতাবাদী ও ইউ২ গায়ক বোনো, ফ্যাশন ডিজাইনার রালফ লরেন, 'সায়েন্স গাই' বিল নাই, অভিনেতা ডেনজেল ওয়াশিংটন, বাস্কেটবল তারকা আর্ভিন 'ম্যাজিক' জনসন এবং ভোগ ম্যাগাজিনের সম্পাদক আনা উইনটুর। অন্যান্য প্রাপকরা হলেন টিম গিল (এলজিবিটিকিউ অধিকারকর্মী), ডেভিড রুবেনস্টেইন (উদার দাতা এবং দ্য কার্লাইল গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা) এবং জর্জ স্টিভেন্স জুনিয়র (লেখক ও পরিচালক এবং আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা)।   আন্তর্জাতিক ফুটবল তারকা লিওনেল মেসি, যিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, তিনিও এই পুরস্কার পেয়েছেন। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানান যে আর্জেন্টিনীয় খেলোয়াড়ের সময়সূচি জটিলতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। এছাড়া বিনিয়োগকারী ও দাতা জর্জ সোরোসও পুরস্কার পান, যা তার ছেলে অ্যালেক্স তার হয়ে গ্রহণ করেন। বাইডেন মরণোত্তর এই মেডেল প্রদান করেন সিভিল রাইটস কর্মী ফ্যানি লু হ্যামার, প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার, প্রাক্তন অ্যাটর্নি জেনারেল ও মার্কিন সিনেটর রবার্ট এফ. কেনেডি এবং মিশিগানের প্রাক্তন গভর্নর ও হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট সেক্রেটারি জর্জ রোমনিকে। মিট রোমনি তার পিতার পক্ষে এই সম্মান গ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় বাইডেন বলেন, এই প্রাপকদের মধ্যে প্রতিটি ব্যক্তিই অসাধারণ এবং আমেরিকার সংস্কৃতি ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।   হিলারি ক্লিনটন যিনি ২০১৬ সালের নির্বাচনে প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন এবং বাইডেনের পুনর্নির্বাচন প্রচারণার সমর্থক ছিলেন, তিনি অনুষ্ঠানে দাঁড়িয়ে অভ্যর্থনা পান। মাইকেল জে. ফক্স, যিনি 'ব্যাক টু দ্য ফিউচার' সিনেমা এবং 'ফ্যামিলি টাইস' ও 'স্পিন সিটি' টেলিভিশন শোতে তার ভূমিকার জন্য পরিচিত, তিনি পারকিনসন্স রোগে আক্রান্ত। তিনি হুইলচেয়ারে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন, তবে সহায়তার মাধ্যমে দাঁড়িয়ে মেডেল গ্রহণ করেন। জোসে আন্দ্রেস, যিনি ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন নামক দাতব্য সংস্থার প্রতিষ্ঠাতা, বিভিন্ন সংকটপূর্ণ অঞ্চলে মানুষদের খাবার সরবরাহ করেছেন। তিনি পুরস্কার গ্রহণের সময় আবেগে আপ্লুত হন। এই পুরস্কারপ্রাপ্তদের প্রতি বাইডেন তার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের কাজের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি