৭ মে ২০২৬

সেন্ট মার্টিনে রাত্রিযাপন নিয়ে যা বললেন পরিবেশ উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১২:২৩ পিএম
সেন্ট মার্টিনে রাত্রিযাপন নিয়ে যা বললেন পরিবেশ উপদেষ্টা

বাংলাপ্রেস ডেস্ক:   সেন্টমার্টিনে পর্যটকদের রাত্রিযাপন চালু হবে কিনা, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, পহেলা নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা। তবে সেখানে পর্যটকরা রাত্রিযাপন করতে পারবে কি-না সেই বিষয় পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৯ মাসের জন্য বন্ধ হয় সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ। যার প্রভাব পড়েছে দ্বীপের পর্যটন খাতে। বন্ধ রয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচলও। সেন্ট মার্টিনে যাতায়াত বন্ধ থাকায় সুনসান নীরবতা জেটিঘাটে। জাহাজে বেকার সময় পার করছেন কর্মচারীরা।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষা করতেই ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। সেন্ট মার্টিনকে স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন কেন্দ্রে রূপ দেওয়া হবে।


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি