৪ মে ২০২৬

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলো 'পাসওয়ার্ড'

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলো 'পাসওয়ার্ড'

বিনোদন প্রতিবেদক, ঢাকা: কোনো রকম কাটাকাটি ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলো আলোচিত চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। ছবির পরিচালক মালেক আফসারী বিষয়টি নিশ্চিত করেছেন।

ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান, শবনম বুবলী ও ইমন। মোহাম্মদ ইকবালের পাশাপাশি এতে প্রযোজক হিসেবে আছেন শাকিব নিজে।

প্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, ‘গতকাল (২৬ মে) বিকালে সেন্সর সার্টিফিকেট হাতে পেলাম। আমরা এখন মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। প্রায় ১০০টির মতো হল ইতোমধ্যে বুকিং শেষ। আশা করছি, ২০০টি হলে এটি মুক্তি দিতে পারবো। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।’

‘পাসওয়ার্ড’ ছবির গল্প এগিয়েছে একটি পেনড্রাইভকে ঘিরে। জানা যায়, একটি ফাইল লুকিয়ে রাখা হয় সেখানে। যার পাসওয়ার্ড নিয়ে ছবির কাহিনি এগুবে। ২০১৪ সালে শাকিব খান প্রথম প্রযোজনা করেন বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো দ্য সুপারস্টার’।

‌‘পাসওয়ার্ড’ ছবির মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আবারও চলচ্চিত্র প্রযোজনা করছেন শাকিব খান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি