৫ মে ২০২৬

শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলা প্রসাশনের উদ্যোগে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়। সোমবার (২৩জানুয়ারী) সকাল ১০ টায় তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু। এছাড়াও উপস্থিত ছিলেন,কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে সহকারী শরীর চর্চা শিক্ষক আব্দুস সালাম,ভজনপুর ফখরুন্নেসা ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুর রশিদ,ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামাল,সিপাহী পাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শরীর চর্চা শিক্ষক আব্দুল হামিদ,পাগলী ডাংগী S E S D P মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান প্রমুখ। সকালে উপজেলার ৫টি ইউনিয়নে একযোগে এ্যাথেলিটিক্স প্রতিযোগিতা অংশ গ্রহন করেন।প্রতিযোগিতা ১ম,২য়,ও ৩য় হিসেবে ৯৬ জনকে পুরস্কিত করা হয়।নির্ধারিত ইভেন্টে প্রতিযোগিতা শেষে বিকেল ৪ টায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু ,উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,ক্রীড়া শিক্ষক, ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি