শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
বাংলা প্রেস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ এএম
বাংলাপ্রেস ডেস্ক: ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ পলাতক আসামিকে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
এসময় শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে শুনানির জন্য আগামী ১৬ সেপ্টেম্বর পরবর্তী দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এর আগে, গত ১৬ আগস্ট এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকের দিন (বৃহস্পতিবার) শুনানির জন্য আদেশ দেন। তারই ধারাবাহিকতায় আজ শুনানি হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি