শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কে আ. লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে ৭৬তম সাধারন অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামীলীগ ও বিএনপি। এনিয়ে গত এক সপ্তাহ ধরে চরম উত্তেজনা বিরাজ করছে দু’দলের নেতাকর্মীদের মাঝে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন উপলক্ষে আগামী ২২ থেকে ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবারের মতো এবারও তিনি থাকবেন ম্যানহাটনের একটি হোটেলে।
বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানগণ জাতিসংঘের ৭৬তম হাইব্রিড সাধারণ অধিবেশনে যোগ দেবার সিদ্ধান্ত নেবার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের সাধারণ অধিবেশনে যোগ দেবার সিদ্ধান্ত নেন। জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ ২৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে। অধিবেশনে বিশ্বব্যাপী ‘টিকা বৈষম্য’ দূরীকরণসহ ৬টি বিষয় গুরুত্ব পাবে। গত ১৪ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশনে ২১ সেপ্টেম্বর হতে ২৮ সেপ্টেম্বর চলবে সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রীর ভাষণে রোহিঙ্গা সংকটসহ সমসাময়িক বিভিন্ন ইস্যু স্থান পেতে পারে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ বেশ ক’টি দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে শেখ হাসিনার।
অন্যান্য বছরের ন্যায় এবারে তিনি কোন পাবলিক সমাবেশ বা নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন না বলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের একটি সূত্র উল্লেখ করেছেন। তবে প্রধানমন্ত্রী 'ভার্চুয়াল প্রেজেন্স' এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী ২৪ সেপ্টেম্বর হোটেল সুইট থেকে দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন।
যুক্তরাষ্ট্র সময় ১৯ সেপ্টেম্বর সকালে প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক পৌঁছাবেন। ঐদিন সকালে জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। এসময় বিএনপির নেতাকর্মিরাও পাল্টা কর্মসুচি হিসেবে কালো পতাকা প্রদর্শন ও প্রতিবাদ বিক্ষোভ করবে বলে বিএনপির সূত্রটি জানায়।
জাতিসংঘে শেখ হাসিনার ভাষণের সময়ে বাইরে আওয়ামীলীগ করবে শান্তি সমাবেশ, অপরদিকে বিএনপি ঘোষণা দিয়েছে প্রতিবাদ সমাবেশের। বিএনপির কর্মসূচির জন্যেও কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগও জেএফকে বিমানবন্দর ও জাতিসংঘের সামনে সর্বত্র শান্তিপূর্ণ কর্মসূচির জন্যে কর্তৃপক্ষের অনুমতি সংগ্রহ করেছেন বলে দলীয় সুত্রে জানা গেছে।
প্রকাশ থাকে যে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলনের দাবিতে বেশ কয়েক মাস ধরে আন্দোলন করে আসছেন দলের নেতাকর্মিরা। সম্মেলন সংক্রান্ত প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে মনগড়া ও একক সিদ্ধান্তে দল পরিচালনা করছেন সিদ্দিক। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে নেতাকর্মিরা। দু’গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে দল। ফলে দিন দিন আরো ক্ষোভ প্রকাশ পাচ্ছে। অধিকাংশ নেতাকর্মিরা দাবি করছে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে আসার আগেই মেয়াদ শেষ হওয়া কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যেমে একটি সুষ্ঠ কমিটি গঠন করা হোক। কয়েক বছর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সামনেই ‘নো মোর সিদ্দিক’ বলে শ্লোগান তুলে যে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছিল এবারে যেন সে ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, এটাই নেতাকর্মিদের দাবি। প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা সফল করতে দু’গ্রুপেই জোর প্রস্তুতি নিচ্ছেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি