শেখ হাসিনার পাঠানো আম পেয়ে আপ্লুত মমতা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মৌসুমি ফল আম উপহার পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আম পেয়ে আপ্লুত হয়েছেন মমতা। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা একটি চিঠিতে তিনি এ কথা জানান।
মমতা বন্দ্যোপাধ্যায় তার চিঠিতে শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভালো লেগেছে। ওই আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত।’
মমতা আরও লেখেন, ‘শ্রদ্ধেয় হাসিনা দি, আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভালো লেগেছে। বাংলাদেশের রংপুর জেলার হাড়িভাঙ্গা আমের নাম আমি শুনেছিলাম, আগে কখনও খাইনি। আপনি এত আম পাঠিয়েছেন যে, আমি দু’-হাত ভরে বিলিয়েছি।’
এর আগে গত রোববার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জন্য আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আম পাঠানোর বিষয়ে কাস্টমসের কার্যক্রম সম্পন্ন করে সিঅ্যান্ডএফ এজেন্ট রবি এন্টারপ্রাইজ। রোববার দুপরে বেনাপোল স্থলবন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারত ও বাংলাদেশের পেট্রাপোল ও বেনাপোল শুল্ক স্টেশনের জিরো পয়েন্টে ভারতের প্রতিনিধি মো. সামিউল কাদের প্রথম সচিব রাজনৈতিক উপহারের আম বোঝাই ট্রাকটি বুঝিয়ে দেওয়া হয়। ট্রাকটিতে হাড়িভাঙা জাতের দুই হাজার ৬০০ কেজি আম ছিল।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
কৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই: প্রধানমন্ত্রী
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শ্রমিক নয় এমন কিছু ব্যক্তি আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি