৪ নভেম্বর ২০২৬

প্রি-পেইড মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার নির্দেশ ডেসকোর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪২ এএম
প্রি-পেইড মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার নির্দেশ ডেসকোর


বাংলাপ্রেস ডেস্ক: প্রি-পেইড বিদ্যুৎ মিটারের সিস্টেম আপগ্রেডেশনের কারণে টানা ২৪ ঘণ্টা রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ অথবা বিঘ্নিত হতে পারে। এ সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গ্রাহকদের নির্ধারিত সময়ের আগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রিচার্জ করে রাখার পরামর্শ দিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)।

বুধবার (৪ নভেম্বর) সকালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয় বিদ্যুৎ বিতরণ সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত রিচার্জ কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

তবে রিচার্জ সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা সব প্রি-পেইড মিটার ব্যবহারকারীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। ডেসকোর বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, যেসব গ্রাহকের প্রি-পেইড মিটারের নম্বর ০৩ দিয়ে শুরু হয়েছে, কেবল তারাই এ সমস্যার মুখে পড়তে পারেন।

 

এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে রিচার্জ করতে না পারার সম্ভাবনা বিবেচনায় নিয়ে গ্রাহকদের আগেভাগেই মিটারে প্রয়োজনীয় পরিমাণ টাকা জমা রাখার অনুরোধ জানিয়েছে ডেসকো। এতে আপগ্রেডেশনের সময় রিচার্জ সেবা সাময়িকভাবে ব্যাহত হলেও বিদ্যুৎ ব্যবহারে যেন কোনো সমস্যা তৈরি না হয়, সে বিষয়টি নিশ্চিত করা সম্ভব হবে।

এদিকে রিচার্জ সংক্রান্ত সাময়িক অসুবিধা কিংবা অন্য কোনো প্রয়োজনে গ্রাহকদের ডেসকোর ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সিস্টেম আপগ্রেডেশনের কারণে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডেসকো।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি