শেখ হাসিনার বিচার সঠিক গতিতেই এগোচ্ছে: তাজুল ইসলাম
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের বিচারে যতটুকু সময় প্রয়োজন সেই গতিতেই বিচার এগোচ্ছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
সোমবার (৩০ জুন( আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, ‘বিচারের জন্য যতটুকু সময় প্রয়োজন বিচার সেই গতিতে আগাচ্ছে। এটাকে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা এবং পাশাপাশি ন্যায় বিচারের সকল স্ট্যান্ডার্ড মেইনটেইন করা এ দুটোকে মেইনটেইন করে আমরা চলছি।’
এতে কতদিন সময় লাগছে এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই বলে মন্তব্য করেছেন তিনি। ‘কারণ বিচারকে ন্যায়বিচারের মাধ্যমে সমাপ্ত করতে হবে। সেজন্য আমি তাড়াহুড়ো করে মোবাইল কোর্টের মত মামলার বিচার শেষ করা এখানে সম্ভব নয়’ বলেন চিফ প্রসিকিউটর।
তিনি বলেন, ‘বাকি বিচার প্রক্রিয়া কতটা দ্রুত এগোবে এইটা আদালত নির্ধারণ করবেন। আমরা একদিনও বেশি সময় নিচ্ছি না, নেবোওনা। যথাসময়ে বিচার শেষ করার জন্য যা করা দরকার আমরা সেটা করবো। বাকিটা নির্ভর করবে আদালতের কার্যধারার ওপর।’
প্রসঙ্গত, আগামীকাল পহেলা জুলাই শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।দ।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি