১০ মে ২০২৬

শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়ায় বাংলাদেশ-ভারত সম্পর্কে অবনতি হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়ায় বাংলাদেশ-ভারত সম্পর্কে অবনতি হবে না: পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: গণ–অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ‘ট্রাভেল ডকুমেন্ট’ দেওয়ায় দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ‘ট্রাভেল ডকুমেন্ট যেকোনো দেশ যেকোনো ব্যক্তিকেই ইস্যু করতে পারে। আমাদের তা ঠেকানোর কোনো উপায় নেই। তবে কোনো মামলায় যদি তাঁকে (শেখ হাসিনা) আদালত হাজির করতে নির্দেশ দেন, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’ আজ শনিবার বিকেলে নরসিংদীর ঐতিহ্যবাহী সেবা সংঘ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেন পররাষ্ট্র উপদেষ্টা। সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, ভারত সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্য ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে। ফলে দেশটি থেকে বিশ্বের যেকোনো দেশে ভিসা নিয়ে তিনি যেতে পারবেন। প্রতিবেশী দুই দেশের সুসম্পর্ক উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের কিছু বিষয়ে অস্বস্তি ছিল, সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করব। আমাদের মধ্যে বিদ্যমান যে সম্পর্ক আছে, সেটা বজায় থাকবে। সম্পর্ক উন্নয়ন উভয়েরই দরকার। ভারতের যেমন আমাদের দরকার, তেমনি আমাদেরও তাদের দরকার।’ সারা দেশে পূজা উদ্‌যাপন সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দু–একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দুর্গাপূজা উদ্‌যাপন সুন্দর ও সুষ্ঠুভাবে হচ্ছে। ছোটখাটো কোনো ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা আশাবাদী যে বাকি দিনগুলোয়ও কোনো প্রকার ঝামেলা ছাড়াই সুষ্ঠুভাবে পূজা উদ্‌যাপন সম্পন্ন হবে।’ বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি