৫ মে ২০২৬

‘সেই’ সানাই কিন্তু এই সানাই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
‘সেই’ সানাই কিন্তু এই সানাই

বিনোদন ডেস্ক: এখনো বড় পর্দায় কোনো ছবি মুক্তি পায়নি আলোচিত মডেল ও অভিনেত্রী সুপ্রভা মাহবুব বিনতে সানাইয়ের। তবুও বিভিন্ন কারণে কয়েকদিন পর পর আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে আসেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপেশাদার ছবি প্রকাশ করে বিতর্কের জন্ম দেন তিনি। নিজের দেহবল্লরী আরো আকর্ষনীয় করতে থাইল্যান্ডে ৩৫ লাখ টাকা খরচে করিয়েছেন ব্রেস্ট ইমপ্ল্যান্ট। যার মাধ্যমে স্তনের আকার ৩৬ থেকে ৪৪ ইঞ্চিতে বৃদ্ধি পেয়েছে। আর এ নিয়ে চারদিকে হৈ চৈ পড়ে গিয়েছিলো। নিজেকে অশ্লীল ভঙ্গিতে উপস্থানপন করেই আলোচনায় আসার চেষ্টা ছিলো তার। এর প্রমাণ তার অফিশিয়াল ফেসবুক পেজে খোলামালা পোশাকের লাইভ ভিডিওগুলো আর বিভিন্ন ইউটিউব চ্যানেলের ইন্টারভিউ।

সম্প্রতি এ অভিনেত্রী নিজের চার বছর আগের এবং বর্তমানের একটি ছবি পোস্ট করেন নিজের ফেসবুকে। সঙ্গে লিখেন, জন্মদিনের আগে আমি এটা পোস্ট না দিয়ে থাকতেই পারলাম না। প্রথম ছবিটা ২০১৫ সালে আমার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির (ধানমন্ডি ক্যাম্পাস) এর সামনে তোলা। পরেরটা ২০১৯ সালে স্টুডিওতে তোলা। কি দারুণ লাইফ!

উল্লেখ্য, সানাই এর জন্ম ঢাকার ধানমন্ডিতে হলেও তার পৈত্রিক নিবাস নীলফামারীতে। পড়াশোনার জন্য তিনি বেশ কিছুদিন রংপুরে ছিলেন। তার বাবা-মা উচ্চপদস্থ বেসরকারি কর্মকর্তা। সানাই এখন ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন।

নাবিলা, স্মার্টেক্স, নাগরদোলা ইত্যাদি ফ্যাশন হাউজে মডেল হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। জনপ্রিয়তা পাওয়ার পর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে উপস্থাপিকা হিসেবেও কাজ করেছেন। এরপর ২০১৬ সালের নভেম্বর মাসে ঢাকার গুলশান ক্লাবে একটু ফ্যাশন শো চলাকালীন সময়ে বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা গাজী মাহবুবের সঙ্গে সানাই এর পরিচয় হয়। গাজী মাহবুব তখন তার নির্মাণাধীন চলচ্চিত্র ভালোবাসা ২৪×৭ এর জন্য সানাইকে চিত্রনায়িকা হিসেবে পছন্দ করেন। এই চলচ্চিত্রে সানাই এর বিপরীতে অভিনয় করেন জায়েদ খান।

এরপর তিনি সুপ্ত আগুন, সাহসী যোদ্ধা, ময়নার ইতিকথা, প্রতিশোধ, প্রতীক্ষাসহ প্রায় ৮টি চলচ্চিত্রে চিত্রনায়িকা হিসেবে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি