৭ মে ২০২৬

সেই আনসার সদস্যকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম
সেই আনসার সদস্যকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার

বাংলাপ্রেস ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্স থেকে মোবাইল চুরি করে বের হওয়ার সময় আটক আনসার সদস্যকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার বিকালে বিমানবন্দরের ৮ নম্বর গেট থেকে জেনারুল নামের ওই আনসার সদস্যকে আটক করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা কর্মীরা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ নভেম্বর রাতে অন্যদের মতো নাইট শিফটে দায়িত্ব পালন করছিলেন অভিযুক্ত আনসার সদস্য জেনারুল ইসলাম।

তিনি লোভের বশবর্তী হয়ে ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে পোড়া ভবনের ভেতর থেকে ভস্মীভূত দ্রব্যাদি হতে অনৈতিকভাবে কিছু বাটনফোন লুকিয়ে বের করার চেষ্টা করে ঘটনাস্থলেই ধরা পড়েন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে, বাহিনীর মহাপরিচালকের নির্দেশমাক্রেমে সংশ্লিষ্ট আনসার সদস্যকে শৃঙ্খলাভঙ্গজনিত অপরাধে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ আগুনেও অক্ষত স্ট্রংরুমের ভল্ট থেকে চুরি হয়েছে সাতটি আগ্নেয়াস্ত্র। ওই কমপ্লেক্সের স্ট্রংরুম গত রোববার দুপুরে নিয়মিত পরিদর্শনের সময় ভল্ট থেকে অস্ত্রগুলো খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি