সীতাকুন্ডে অগ্নিকান্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রে চট্টগ্রাম সমিতির শোকসভা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুন্ড কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রস্থ চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা। স্থানীয় সময় সোমবার (৬ জুন) বিকেলে ব্রুকলিনের মধুবন রেস্তোরাঁয় এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি হাজী মনির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পদাক মোহাঃ সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য দেন নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু, নির্বাচন কমিশনার সৈয়দ মোর্শেদ রেজভী চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার মাকছুদুল হক চৌধুরী সাবেক নির্বাচন কমিশনার মীর কাদের রাসেল। সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, সহ সভাপতি আবুল কাসেম (চট্টলা), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ রবিউল হোসেন, সদস্য মোহিম উদ্দিন, সদস্য জাবেদ হোসেন, নজরুল ইসলাম, সদস্য মোঃ কাউসার, সদস্য মেজবা উদ্দিন, সদস্য আবদুল মোতালেব, সদস্য পরিমল কান্তি নার্থ।
শোক সভা ও দোয়া মাহফিলের শুরুতে নিহতের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। চট্টগ্রামের সীতাকুন্ডে কনটেইনার ডিপোর্টে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ও ব্যাপক হতাহতের ঘটনায় চিটাগাং এসোসিয়েশনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। অগ্নিকান্ডে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শান্তি কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া অগ্নিকান্ডে আহত হইয়া প্রতিটি হাসপাতালে চিকিৎসারত আছেন তাহাদের দ্রুত সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়। উপস্থিত সকলে বক্তব্যে বলেন, এমন ভয়াবহ অগ্নিকান্ডে জাতি অবাক ও হতবাগ হয়েছেন। অগ্নিকান্ডের ভয়াবহতায় বিশ্ব বাণিজ্য বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হবে। কনটেইনার রক্ষণাবেক্ষণ বা সংরক্ষনে কোন গাফেলতি আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অগ্নি দূর্ঘটনায় প্রকৃত কারণ উদঘাটন করে বিচান বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে আজ এই শোক সভা থেকে প্রবাসী চট্টগ্রামবাসীর দাবী। অগ্নি দূঘটনায় আহত ও নিহত প্রতিটি পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া চট্টগ্রামের প্রতিটি হাসপাতালে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি উদার আহবান জানানো হয়। আজ সমাজের সকল শ্রেণী ধনী, সমাজ সেবক, বিশিষ্ট ভাবে অনুরোধ যার যার অবস্থান থেকে সাহায্য সহযোগিতা করার জন্য। চিটাগাং এসোসিয়েশন অগ্নিকান্ডে নিহত পরিবারের সাহায্যের জন্য নিউইয়র্ক কনসুলেট জেনারেলের মাধ্যমে চট্টগ্রাম জেলা প্রশাসক তহবিলে অর্থ প্রেরণ করিবে। আহত হইয়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসায় অবস্থায় আছেন তাহাদের দেখাভাল চিটাগাং এসোসিয়েশন সজাগ থাকবে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি