৭ মে ২০২৬

শীত নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম
শীত নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস

 


বাংলাপ্রেস ডেস্ক: দেশজুড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। তবে শনিবার (৮ নভেম্বর) রাত থেকেই রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমে শীতের আমেজ আরও বাড়বে।

আগামী চার দিন সারাদেশেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময়ে প্রতিদিন ভোরে দেশের উত্তরাঞ্চলে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। ১০ নভেম্বর থেকে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

 

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ১১ নভেম্বর রাতের তাপমাত্রা আবারও কিছুটা নামতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। পঞ্চম দিনেও একই ধারা বজায় থাকবে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি