৯ মে ২০২৬

সীমান্তে ভারতের পুশইনের প্রতিবাদ জানানো হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সীমান্তে ভারতের পুশইনের প্রতিবাদ জানানো হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: সীমান্তে পুশইনের প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে নিরাপত্তার কোন অভাব নেই। নিরাপত্তা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশিদের পাঠানোর আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এসময় তিনি নবীন ডেপুটি জেলারদের র‌্যাংক ব্যাচ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এসব কথা জানান। মঙ্গলবার সকালে প্রশিক্ষণ কোর্সের এই সমাপনী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি কারা রক্ষীদের বুনিয়ানি কোর্সের প্রশংসা করে বলেন, প্রশিক্ষণে অর্জিত পেশাগত জ্ঞান, সততা ও দেশপ্রেমের মাধ্যমে তারা দেশ জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রশিক্ষণ কোর্সে মোট ১৮ জন নবীন ডেপুটি জেলার তিন মাস ও ৫০৮ জন কারারক্ষী ছয় মাসব্যাপী তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সমাপনী কুচকাওয়াজে বিভিন্ন ক্ষেত্রে সেরা ডেপুটি জেলার ও নবীন কারারক্ষীদের সম্মাননা প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি