৯ মে ২০২৬

সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্গাপূজা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সম্পর্কিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্ডার কিলিং নিয়ে আলোচনা হয়েছে। আমি শুধু বলব, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দিয়েছি। আশা করছি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না। দুর্গাপূজা উদযাপন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজান ও নামাজের সময় পূজামণ্ডপের বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে। আজানের পাঁচ মিনিট আগে থেকে বাদ্যযন্ত্র বন্ধ করতে হবে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি