৯ মে ২০২৬

সেবা দিয়ে জনগণের মন জয় করতে হবে: ডিএমপি কমিশনার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সেবা দিয়ে জনগণের মন জয় করতে হবে: ডিএমপি কমিশনার
বাংলাপ্রেস ডেস্ক: জনগণের কাঙ্ক্ষিত আইনানুগ সেবা প্রদানের মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ‘এদেশের মানুষের জন্য ইতিবাচক কাজ করে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে।’ রোববার (১৮ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ শেষে এক বক্তব্যে ডিএমপি কমিশনার এ কথা বলেন। প্যারেডে সভাপতিত্ব করেন ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক আলম। শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও বাহিনীর শৃঙ্খলা জোরদারে আয়োজিত এই বর্ণাঢ্য প্যারেডে অংশ নেয় ডিএমপির বিভিন্ন ইউনিটের সদস্যরা। ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এখানে শৃঙ্খলা পরিপন্থী এবং আইন ও বিধির বাইরে কোনো কাজ করার সুযোগ নেই। মাস্টার প্যারেডের উদ্দেশ্যই হলো শৃঙ্খলা নিশ্চিত করা।’ তিনি আরও বলেন, ‘আপনারা সপ্তাহে একদিন নিজ নিজ কর্মস্থল পরিষ্কার করবেন। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে আমরা ডিএমপিকে একটি আধুনিক, গতিশীল এবং জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে পারব।’ জনসেবার ক্ষেত্রে পেশাদারিত্ব ও নিষ্ঠা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘নিজেদের মনোবল সবসময় চাঙ্গা রাখতে হবে এবং যে কোনো পরিস্থিতি দৃঢ় মনোবলে মোকাবেলা করতে হবে। নিরপেক্ষ থেকে জনসেবায় আত্মনিয়োগ করাই পুলিশের প্রধান দায়িত্ব।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলীসহ ডিএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি