৫ মে ২০২৬

শবে বরাতের রাতে পুলিশদের খাওয়ালেন নিপুণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শবে বরাতের রাতে পুলিশদের খাওয়ালেন নিপুণ

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নিপুণ। ছোটপর্দাতেও অভিনয় করে সাফল্য পেয়েছেন৷ আজকাল অভিনয়ে তেমন নিয়মিত নন। মনোযোগী হয়েছেন ব্যবসাতে। প্রসাধনী ও লাইফস্টাইলকেন্দ্রিক ব্যবসাপ্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ পরিচালনা করছেন তিনি।

দেশের করোনা পরিস্থিতির কারণে কর্মীদের অগ্রিম বেতন দিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে রেখেছেন তিনি। নিজের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের নিয়মিত খোঁজ খবরও রাখছেন। এবার পুলিশের পাশে দাঁড়ালেন এই অভিনেত্রী।

করোনা সংক্রমণ রোধে মানুষকে সচেতন ও ঘরে থাকা নিশ্চিত করাসহ দেশের নানা জায়গায় নানা বিষয়ে কাজ করছে পুলিশ বাহিনী। গত পবিত্র শবে বরাতের রাতেও তারা তাদের দায়িত্ব পালন করেছেন।

করোনাভাইরাসের প্রকোপে দুর্যোগময় পরিস্থিতিতে পুলিশের জন্য রান্না করে খাবার পাঠালেন চিত্রনায়িকা নিপুণ।

নিপুণ তার ভেরিফায়েড ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করে ক্যাপশন লিখেন, ‘কাল ছিল শবে বরাত। এই পুলিশ ভাইরা এখন বাড়ি থেকে অনেক দূরে। তাই বনানী থানার ৭০ জন পুলিশের জন্য আমার সামান্য আয়োজন। আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন। সুস্থ রাখুন। আমিন।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি