১১ মে ২০২৬

সবার কম করে হলেও ৭ দিন জেলে থাকা উচিত: পলক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সবার কম করে হলেও ৭ দিন জেলে থাকা উচিত: পলক
বাংলাপ্রেস ডেস্ক: গ্রেপ্তার সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দাবি করেছেন, অন্য বন্দিদের সঙ্গে রুটি কলা ভাগ করে খেতে হচ্ছে তাকে। জেলখানার জীবন মারাত্মক শিক্ষার জীবন, সবার কম করে হলেও সাত দিন জেলে থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। আজ বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। হেলমেট, হাতকড়া ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে আনা হয় পলককে। সকাল ১১টায় আদালতে নেওয়া হয় তাকে। এসময় সাংবাদিকদের শুনিয়ে বেশ কিছু কথা বলেন পলক। পলক বলেন, 'চিড়া মুড়ি খাওয়ারও টাকা নাই। কারাগারে সুমনের (ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন) সঙ্গে রুটি কলা ভাগ করে খাই।' সাবেক প্রতিমন্ত্রী আরও বলেন, 'জেলখানার জীবন মারাত্মক শিক্ষার জীবন। সবার কম করে হলেও সাত দিন জেলে থাকা উচিত। যদি কখনো কারাগার থেকে বের হতে পারি তখনও এই কথা বলব।' এ সময় পুলিশ তাকে কথা বলতে নিষেধ করেন। জবাবে পলক বলেন, 'আমি কোনো বেআইনি কথা বলছি না।' এ প্রসঙ্গে তিনি বলেন, 'কথা বললেই রিমান্ড বাড়িয়ে দেয়। আইনজীবীরা কথা বললে রিমান্ড বেড়ে যায়।' এরপর মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে সালাম দেন পলক। তবে প্রথমে সাড়া না দিলেও পরবর্তীতে পিপি তার সালামের উত্তর দেন। এরপর পলক বলেন, 'যাক এইবার পিপি স্যারের মন নরম হয়েছে।' সাংবাদিকদের উদ্দেশে পলক বলেন, 'আমাদের নিয়ে লেখার সময় আপনারা একটু সদয় হবেন।' পরে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানায় নিয়ে যাওয়া হয়। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি