৮ মে ২০২৬

সবার আগে নির্বাহী, আইন ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজন: আসিফ নজরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সবার আগে নির্বাহী, আইন ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজন: আসিফ নজরুল
বাংলাপ্রেস ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, সবার আগে রাষ্ট্রের প্রধান তিনটি অঙ্গ—নির্বাহী, আইন ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজন। এই তিনটি জায়গায় সমস্যা থেকেই যাচ্ছে। অথচ এগুলো ঠিক না করে শুধু তথ্য কমিশন, মানবাধিকার কমিশন বা সেমিনারের মাধ্যমে সমস্যার সমাধান হবে না।   শনিবার (২৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’ আয়োজিত ১১তম মানবাধিকার সম্মেলনে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতেও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। আমাদের নিজেদের ভেতর আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির মানসিকতা গড়ে তুলতে হবে। এই মানসিকতা না থাকলে আইনি বা প্রাতিষ্ঠানিক পরিবর্তনও প্রভাব ফেলবে না। মানবাধিকার পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, মানবাধিকার কেবল আইনের মাধ্যমে নয়, বরং এটি একটি সামাজিক ও সংস্কৃতিগত চর্চা হিসেবে প্রতিষ্ঠা পেতে হবে। পতিত সরকারকে ইঙ্গিত করে তিনি বলেন, ক্ষমতা হারানোর ভয় চলে গেলে কীভাবে একটি সরকার দানবীয় রূপ নেয়, তা আমরা আওয়ামী লীগের শাসনামলে দেখেছি। তখন হাজার হাজার ছাত্র-জনতা প্রাণ দিয়েছেন, অনেকে স্থায়ীভাবে পঙ্গু হয়েছেন। আমরা সেই ভয়াবহ দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারি। তিনি আরও বলেন, আমরা আশাবাদী হতে পারি, তবে যেন বাস্তবতাকে উপেক্ষা করে কল্পনালগ্ন না হই। মানবাধিকার প্রতিষ্ঠা সহজ নয়—এটি একটি নিরবিচার সংগ্রামের বিষয়। সেমিনারে গুম হওয়া ব্যক্তিদের পরিবার ও জুলাই অভ্যুত্থানে শহীদদের স্বজনরাও বক্তব্য রাখেন। ২০১৯ সালে গুম হওয়া অধিকারকর্মী মাইকেল চাকমা বলেন, আমাকে তুলে নেওয়ার পর আমার পরিবার নানা জায়গায় খোঁজ করেছে। একসময় তারা বিশ্বাস করে আমি আর বেঁচে নেই। আমার শেষকৃত্যও সম্পন্ন করে ফেলে। একজন মানুষের অস্তিত্বের শেষ বিন্দুটুকুও যখন হারিয়ে যায়, তখন পরিবার কতটা আশাহীন হলে এমন করে ভাবুন তো! তিনি বলেন, আমি ফিরে এসেছি, কিন্তু প্রশ্ন থেকে যায়—আমাদের ভবিষ্যৎ কী? আর কতজন গুম হবে, আর কত পরিবার ধ্বংস হবে? সম্মেলনে গুম হওয়া আইনজীবী আহমেদ বিন কাশেম, জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ নাইমা সুলতানার পরিবারের সদস্যরাও তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি