সব অস্ত্র এখনো উদ্ধার করতে পারিনি, চেষ্টা করছি: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সারাদেশে সব অবৈধ অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে নির্বাচনকে সামনে রেখে বড় পরিসরে অভিযান চলছে এবং বেশ কিছু অস্ত্র এরই মধ্যে উদ্ধার হয়েছে। বাকি অস্ত্রগুলোও পর্যায়ক্রমে উদ্ধার করতে সর্বোচ্চ চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ইলেকশনের আগে অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে। নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য আমরা কাজ করছি। তবে মনে রাখতে হবে, নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী একমাত্র স্টেকহোল্ডার নয়। নির্বাচন পরিচালনায় রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ও প্রশাসনই মূল ভূমিকা পালন করবে। তারা সহযোগিতা করলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনাদের সহায়তা চাই। আপনারা যদি সত্য সংবাদ তুলে ধরেন, তাহলে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী গুজব ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি করতে পারবে না। আজকাল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর মাধ্যমে মিথ্যা ছবি বানানো যায়। মৃত মানুষকেও জীবিত দেখানো হচ্ছে। তাই মিথ্যা না ছড়িয়ে প্রকৃত তথ্য জনগণকে জানান।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হলো যেকোনো ঘটনার সত্যতা প্রকাশ করা। এখানে লুকোচুরি নেই। কারণ জনগণকে সচেতন রাখাই আমাদের উদ্দেশ্য। কিছু স্বার্থান্বেষী মহল সবসময় সমস্যা তৈরি করতে চাইবে, এটাই স্বাভাবিক।
স্বরাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, আপনারা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। পুলিশের সঙ্গে রাজনৈতিক দলের কোনো বিরোধ থাকার কথা নয়। আমাদের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করা আর আপনাদের দায়িত্ব হলো জনগণের কাছে গিয়ে ভোট প্রার্থনা করা। আমাদের লক্ষ্য একটাই—দেশের মানুষ যেন নিরাপদে, শান্তিতে বসবাস করতে পারে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি