সায়মা ওয়াজেদকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানালো অন্তর্বর্তী সরকার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
“প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের” গুরুতর অভিযোগের তদন্ত চলাকালে ডব্লিউএইচও এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “আমরা এটিকে জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সমাজ স্বচ্ছতা, সততা ও ন্যায়বিচারের প্রতিফলন দেখতে পেরে সন্তুষ্ট।”
শফিকুল আলম লিখেছেন, “তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, এটির একটি স্থায়ী সমাধান প্রয়োজন- যার মাধ্যমে সায়মা ওয়াজেদকে তার পদ থেকে অপসারণ, সংশ্লিষ্ট সকল সুবিধা বাতিল এবং এ মর্যাদাসম্পন্ন পদে নৈতিকতা ও জাতিসংঘ ব্যবস্থার সামগ্রিক বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে।”
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি