৮ মে ২০২৬

শাওয়ালের চাঁদ দেখা যায়নি, বৃহস্পতিবার ঈদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শাওয়ালের চাঁদ দেখা যায়নি, বৃহস্পতিবার ঈদ
বাংলাপ্রেস ডেস্ক: মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় (মাগরিবের নামাজের পর) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এক বৈঠক শেষে এ সিদ্ধানে উপনীত হয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এর ফলে দেশে বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং বৃহস্পতিবার (১১ এপ্রিল) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। চাঁদ দেখা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি জানিয়েছেন, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী - বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৫ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বুধবার (১০ এপ্রিল) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। এক মাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি