৪ মে ২০২৬

সাউথ আফ্রিকায় সিরিজ জিতল বাংলাদেশের মেয়েরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সাউথ আফ্রিকায় সিরিজ জিতল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক: সাউথ আফ্রিকা সফরে প্রথম ম্যাচ হেরেও টানা দুই জয়ে ওয়ানডে সিরিজ (২-১) নিজেদের করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রেটোরিয়ায় সিরিজ নির্ধারণী ম্যাচে প্রোটিয়া ইমার্জিং দলকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে টাইগ্রেস ইমার্জিং দল।

১৭৭ রানের লক্ষ্য বাংলাদেশ পাড়ি দেয় মাত্র এক উইকেট হারিয়ে ৩২ বল হাতে রেখে। শারমিন আক্তার সুপ্তা ৮৩ ও নিগার সুলতানা জ্যোতি ৪৮ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় উইকেট জুটিতে এই দুই ব্যাটার অবিচ্ছিন্ন থেকে যোগ করেন ১০৪ রান।

মুর্শিদা খাতুন ও শারমিন সুপ্তার ওপেনিং জুটিই বাংলাদেশকে দেখায় জয়ের দিশা। ৩১ রান করে মুর্শিদা রান আউট হলে ভাঙে ৭৫ রানের জুটি। সেখান থেকে সহজেই দলকে জয়ের বন্দরে নোঙর করান জাতীয় দলের এই ক্রিকেটার।

তার আগে বাংলাদেশের কাজটা সহজ করে দেন ফাহিমা খাতুন, নাহিদা আক্তার ও খাদিজাতুল কুবরা মিলে। এ স্পিন-ত্রয়ী দারুণ বোলিং করে চাপে রাখেন সাউথ আফ্রিকার ব্যাটারদের। উইকেট নেয়ার পাশাপাশি আটকে রাখেন রান। যে কারণে ৫০ ওভারে ৭ উইকেট হারালেও ১৭৬-এর বেশি তুলতে পারেনি স্বাগতিকরা।

ফাহিমা ১০ ওভারে ৩২ রান দিয়ে তিনটি ও খাদিজাতুল ১০ ওভারে ৩৪ রান দিয়ে নেন দুটি উইকেট। নাহিদা ১০ ওভারে দেন মাত্র ২৭ রান। তুলে নেন একটি উইকেট। প্রোটিয়া মেয়েদের মধ্যে সর্বোচ্চ ৬৩ রান করেন তৃষা শেঠি। ওপেনার রবি শার্লি করেন ৩৫ রান। আগামী ৩১ জুলাই শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। ইমার্জিং টিম নামে খেললেও দুটি দলের অধিকাংশ খেলোয়াড়ই জাতীয় দলের সদস্য।

বিপি। আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি